ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আমিরাত সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী

 একের পর এক বিতর্কের জন্ম দিয়ে গত বছর আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রবিবার (১২ ডিসেম্বর) উপসাগরীয় এই দেশের ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করেছেন তিনি।


ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিশ্ব শক্তির ক্ষমতাধর দেশগুলোর পারমাণবিক চুক্তি পুনর্নবায়নের প্রচেষ্টা ঘিরে উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট তীব্র উত্তেজনার মাঝেই আমিরাত সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সম্প্রতি ইরানের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন উপসাগরীয় আরব দেশগুলোর সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ গ্রহণ করেছে তেল আবিব।


তেহরানের সঙ্গে আবু ধাবি সরকারের কার্যকলাপও বর্তমানে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে আমিরাতের শীর্ষ এক কর্মকর্তা ইরান সফর করেছিলেন। সম্প্রতি ইসরায়েলি মন্ত্রিসভাকে নাফতালি বেনেট বলেছিলেন, আমি এখন পর্যন্ত ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বের হবো।


ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, রবিবার আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করেন বেনেট। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ এই সফরের ব্যাপারে আবু ধাবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।


যুক্তরাষ্ট্রের উদ্যোগে আব্রাহাম চুক্তি অনুযায়ী গত বছর সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন এবং মরক্কো ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এই চার দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসাবে রবিবার আমিরাত সফরে গেলেন বেনেট।


এর আগে একই চুক্তির আওতায় বেনেটের পূর্বসূরি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বছর আমিরাত সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত করা হয়। যদিও পরবর্তীকালে সেটিকে পুরোপুরি বাতিল বলে জানানো হয়। ইসরায়েলের মহামারি কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা এবং জর্ডান ভূখণ্ডে ফ্লাইটের ব্যবস্থা করতে না পারায় সফরটি বাতিল করা হয়।


ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, বেনেট এবং শেখ মোহাম্মদ দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের ওপর জোর দিয়ে সম্পর্ক গভীর করার আলোচনা করবেন। যা দুই দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং স্থিতিশীলতাকে দৃঢ় করতে ব্যাপকভাবে অবদান রাখবে।


সূত্র : রয়টার্স

ads
ads
ads

Our Facebook Page

↑